ইউরোপ ও মধ্যপ্রাচ্যে যাচ্ছে মানিকগঞ্জের কাঁচা মরিচ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৭ পিএম, ৪ জুন ২০২২ শনিবার
ফাইল ছবি
মানিকগঞ্জে কাঁচা মরিচ কাটার কাজ চলছে পুরোদমে এবং স্থানীয় বাজারে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে; চাষীরা মরিচের আশানুরূপ উৎপাদন ও ন্যায্য মূল্য পেয়ে খুব খুশি। স্থানীয় বাজারে এখন প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায় এবং পাইকারি রেট ৪০ টাকা।
জেলার ঘিওর ও শিবালয় উপজেলার চাষীরা বরঙ্গাইল ও উথুলি বাজারে এবং হরিরামপুর উপজেলার চাষীরা ঝিটকা, বাথোইমুড়ি, বল্লা ও সরুপাই বাজারে কাঁচা মরিচ বিক্রি করছে। সূত্র জানায়, খরার কারণে চলতি বছর নির্ধারিত সময়ে কাঁচা মরিচ না পাওয়া গেলেও এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সূত্র জানায়, জেলার হরিপুর, শিবালয়া ও ঘিওর উপজেলার চাষীদের জন্যে পেঁয়াজের পর কাঁচা মরিচ সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। কাঁচা মরিচ কাটার এই সময়ে প্রচুর মানুষ এই মৌসুমী ব্যবসায় নিয়োজিত হয়ে বেশ অর্থ উপার্জন করছে। অনেক পাইকারি ও খুচরা বিক্রেতা চাষীদের কাছ থেকে কাঁচা মরিচ সংগ্রহ করতে এলাকা এলাকায় আসছে। এসব এলাকায় শত শত ট্রাক কাঁচা মরিচ সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করছে। শত শত শ্রমিক বিশেষ করে নারী শ্রমিক ক্ষেত থেকে কাঁচা মরিচ তোলায় নিয়োজিত রয়েছে।
কাঁচা মরিচ ব্যবসায়ি আব্দুর রহমান বলেন, প্রতিদিন ব্যবসায়িদের একটি গ্রুপ স্থানীয় বাজারে ঘুরে ঘুরে তাদের গোডাউন থেকে কাঁচা মরিচ কিনছে ও দেশের বিভিন্ন অংশে সরবরাহ করছে। তার দোকানে প্রতিদিন পাঁচ থেকে ছয়জন কাজ করছে। আহমেদ আলী, একজন চাষী বলেন, তারা তাদের জমিতে প্রজন্ম থেকে প্রজন্ম কাঁচা মরিচ চাষ করছেন। একজন কাঁচা মরিচ ব্যবসায়ি বলেন, মানিকগঞ্জের কাঁচা মরিচ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে রপ্তানি করা হচ্ছে এবং এ বাজার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
ডিএই সূত্র জানায়, চলতি মৌসুমে ৬ হাজার ৬শ’ মেট্রিকটন উৎপাদনের লক্ষমাত্রা নিয়ে ৪ হাজার হেক্টর জমিতে কাঁচা মরিচ চাষ করা হয়েছে। ডিএই’র উপ পরিচালক আবু মোহাম্মাদ এনায়েত উল্লাহ মানিকগঞ্জ জেলার বিশেষ করে হরিরামপুর, শিবালয়া ও ঘিওরের মাটি কাঁচা মরিচ চাষের জন্য উপযোগী উল্লেখ করে বলেন, মানিকগঞ্জের কাঁচা মরিচ অন্যান্য জেলার তুলনায় ভালো এবং বাজারে এর বেশ চাহিদা রয়েছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



